১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

“আটক স্বামী হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 12:57 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

মাদারীপুরের শিবচরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

নিহত ৪৫ বছর বয়সী রোকেয়া বেগম ওই এলাকার আবুল মৃধার স্ত্রী।

পু‌লিশ ও স্থানীয়রা বলছে, আবুল মৃধা, স্ত্রী রোকেয়া বেগম এবং তাদের দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া বুধবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে আবুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। পরে হত্যার কথা তিনি স্বীকারও করেন।

আবুলের পরিবার চুরি ও নেশাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামী হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।”

ঘটনাটি কি কারণে ঘটেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।