১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্বজনদের ধারণা, পুকুর পাড়ের গাছ থেকে জাম পাড়তে গিয়ে দুই শিশু পড়ে গিয়ে ডুবে যায়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 08:53 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। 

সোমবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ ঘটনা ঘটে বলে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান।  

নিহত শিশুরা হল- ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।

স্বজনরা জানান, বাড়ির উঠানে ওই দুই শিশু খেলা করছিল। এরপর তারা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদেরকে প্রতিবেশী সাব্বির মিয়ার পুকুরে তাদের ভাসতে দেখে। 

স্বজনদের ধারণা, পুকুর পাড়ের গাছ থেকে জাম পাড়তে গিয়ে ওই দুই শিশু পড়ে গিয়ে পুকুরে ডুবে যায়।

ওসি শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।