১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৮ ঘণ্টা পর খাগড়াছড়ি-সাজেক পথে ভারী যান চলাচল শুরু

বৃহস্পতিবার বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জামতলী বেইলি সেতুর খুঁটি সরে যাওয়ায় এবং সেতু ভেঙে পড়ার শঙ্কায় ভারী যানচলাচল বন্ধ করে দেয় সওজ।

৪৮ ঘণ্টা পর খাগড়াছড়ি-সাজেক পথে ভারী যান চলাচল শুরু
শনিবার রাতে খাগড়াছড়ি-সাজেক সড়কের জামতলী বেইলি সেতু দিয়ে ভারী যান চলাচল শুরু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:49 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

বন্ধ থাকার ৪৮ ঘণ্টা পর খাগড়াছড়ি-সাজেক সড়কের জামতলী বেইলি সেতু দিয়ে ভারী যান চলাচল শুরু হয়েছে।

সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় শনিবার রাত সাড়ে ৯টা থেকে ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান।

তিনি বলেন, “তবে ২০ টনের অধিক মালবোঝাই ট্রাক পারাপার করতে পারবে না।”

বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের জামতলী বেইলি সেতুর খুঁটি সরে যাওয়ায় এবং সেতু ভেঙে যাওয়ার শঙ্কায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ ভারী যানচলাচল বন্ধ করে দেয় সওজ। 

এতে খাগড়াছড়ির দীঘিনালা, রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।