চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ধান্যখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান।
নিহত হাফসা খাতুন (২) ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মণ্ডলের পুকুর সংলগ্ন এলাকায় খেলতে যায় হাফসা। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই পুকুরে হাফসার মরদেহ ভাসতে দেখা যায়।
স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
