২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে ‘রেজাল্ট খারাপ হওয়ায়‘ এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নওসিন আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছে।

দিনাজপুরে ‘রেজাল্ট খারাপ হওয়ায়‘ এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 04:41 PM

Updated : 08 Feb 2023, 04:40 PM

দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী কাঙ্খিত ফল না পাওয়ায় আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

বুধবার এইচএসসির ফল প্রকাশের পর বেলা ১২টার দিকে নিজ বাড়িতে নওসিন জাহান নামের ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নওসিন দিনাজপুরের পার্বতীপুর উজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে পরিবারের সঙ্গে শহরের বালুবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।

নওসিনের বাবা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং জিপিএ-৪ পেয়ে পাশ করে। তবে কাঙ্খিত ফল না পাওয়ায় সে আত্মহত্যা করে।

নওসিন আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছে। সেখানে লেখা আছে-“আমি জানিনা কিভাবে এতো খারাপ ফলাফল হলো আমার। আমি পারবো না এতো খারাপ রেজাল্ট নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে। আমাকে তোমরা ক্ষমা করে দিও।

“আব্বু ও আম্মু আমার জন্য তোমাদের অনেক সন্মান গেছে। আমাকে ক্ষমা করে দিও সকলে। আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কোন কিছুর যোগ্য হতে পারলাম না।”