কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে এক যুবকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকালে বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে বলে চিলমারী মডেল থানা পুলিশের ওসি নয়ন কুমার জানিয়েছেন।
নিহত ৩৭ বছর বয়সী রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।
নুরজামাল বলেন, “বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন।
“পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।”
নিহত ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে ওসি নয়ন কুমার জানিয়েছেন।
