২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া

জাতীয় সংসদে কণ্ঠভোটে কমিটি পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 11:35 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

রোববার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে কণ্ঠভোটে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি স্থায়ী কমিটির প্রস্তাব উত্থাপন করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা। 

ওয়াদুদ ভূঁইয়াকে স্থায়ী কমিটির সভাপতি করায় খাগড়াছড়ি জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।