১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে আইসক্রিম কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

মালামাল ধ্বংস করে কারখানাটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নীলফামারীতে আইসক্রিম কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে বিষাক্ত রং ও রাসায়নিক দিয়ে আইসক্রিম বানিয়ে বিক্রি করছিল কারখানাটি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 09:03 PM

Updated : 06 Aug 2023, 09:03 PM

বিষাক্ত রং ও রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরির দায়ে নীলফামারীর এক কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে শহরের পলাশবাড়ি বাজারে ‘সোনার বাংলা’ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান।

তিনি বলেন, বিষাক্ত রং, কেমিক্যাল, স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরি, নিম্নমানের কোমল পানীয় তৈরি করে বিভিন্ন ব্রান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল কারখানাটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা আরও বলেন, “খবর পেয়ে অভিযান চালিয়ে ওই কারখানার মালিক ফেরদৌস আলমের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”

জব্দ করা মালামাল মাটিতে পুঁতে ধ্বংস করে প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোরসালিন ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।