১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

দশ দিনের মাথায় সিলেটে আবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে; রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। আর উৎপত্তিস্থল জেলার গোয়াইনঘাট উপজেলা।

মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

তিনি সাংবাদিকদের বলেন, “সিলেট ও আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল গোয়াইনঘাট উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।”

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

চলতি মাসের ১ ফেব্রুয়ারি ভোরে সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৩।