১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসন পুনর্বহালের দাবি: বাগেরহাটে অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

আসন পুনর্বহালের দাবি: বাগেরহাটে অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবিতে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবিতে দুই দিন সড়ক অবরোধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে কর্মসূচির ঘোষণা করেন বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম।

কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাটাখালী-নওয়াপাড়া সড়ক অবরোধ। পরবর্তীতে ২৪ অগাস্ট সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া, মোল্লাহাট-চিতলমারী এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ড সড়ক অবরোধ। 

একইদিন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অবরোধ এবং ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান। 

পরদিন ২৫ অগাস্ট ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আকরাম হোসেন তালিম ছাড়াও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এবং পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি উপস্থিত ছিলেন।

সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত তিন সংসদীয় আসন ভেঙে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে জুড়ে দিয়ে খসড়া অনুমোদন দেয়।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে জেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। আগের সীমানা ও আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বাগেরহাটের সংসদীয় আসন বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ তৃতীয় দিনে

বাগেরহাটে আসন কমানোয় ক্ষোভআগের সীমানা বহালের দাবি

সংসদীয় আসন কমে যাওয়ায় ক্ষুব্ধ বাগেরহাটবাসী