২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে তেলের দোকানে আগুন, হৃদরোগে মালিকের মৃত্যু

ওসি জানান, দমকল কর্মীরা নেভানোর আগেই দোকানটি পুড়ে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

রাজশাহীতে তেলের দোকানে আগুন, হৃদরোগে মালিকের মৃত্যু
সোমবার সকাল ১০টার দিকে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দোকানের মালিক।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম। 

তেলের দোকানটির মালিক আব্দুল আউয়াল (৬০)।  

স্থানীয়দের বরাতে ওসি তৌহিদুল ইসলাম বলেন, “সিগারেটের আগুন থেকে দোকানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

“তবে দোকানে অগ্নিকাণ্ড দেখে নেভাতে গিয়ে আব্দুল আউয়াল হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ”

ওসি তৌহিদুল ইসলাম আরও জানান, দমকল কর্মীরা নেভানোর আগেই দোকানটিসহ আরও দুই-তিনটি পুড়ে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।