Published : 25 Jun 2026, 08:53 PM
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আঃন্তনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে সাড়ে ১৮ ঘণ্টা পর রেলপথ পুরোপুরি সচল হলো।
লাইনচ্যুতির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত শেষ বগিটিও উদ্ধার করা হলেও রেললাইন মেরামত শেষে বিকেল পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা।
বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময় ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।
গোলাম মওলা বলেন, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করকে সক্ষম হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, উদ্ধারকারী দল সফলভাবে তিনটি বগি উদ্ধার করে। পরে বিকালে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহে লাইনচ্যুত ৩ বগির ২টি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
'সিগন্যালের ভুলে' বিজয় এক্সপ্রেসের ৩ বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-ময়ম