১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাওরে ধান কাটাতে গিয়ে প্রাণ গেল ব্জ্রপাতে

“হাওরে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হাওরে ধান কাটাতে গিয়ে প্রাণ গেল ব্জ্রপাতে
প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বোরো জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার স্বরমুশিয়া হাওরে এ ঘটনা ঘটে বলে আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান।

নিহত কৃষক মো. দিলওয়ার মিয়া (৩৫) উপজেলার স্বরমুশিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ওসি বলেন, “কৃষক দিলওয়ার সকালে বাড়ি থেকে নিজের বোরো জমির ধান কাটতে হাওরে যান। ধান কাটার এক পর্যায়ে সেখানে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।

“পরে হাওরে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দিলওয়ারকে মৃত ঘোষণা করেন।”

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।