১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

রতনপুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গণি জানান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 08:48 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

কুমিল্লায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। 

কুমিল্লা-নোয়াখালী সড়কের রতনপুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গণি জানান। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।  

পুলিশ জানায়, শাহ আলী সুপার পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের উদ্ধার ও পরিচয় জানতে হাইওয়ে পুলিশ কাজ করছে। 

ওসি ওসমান গণি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশাটি উল্টোপথে চলছিল।  বিস্তারিত পরে জানানো হবে।”

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।