২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বৈরী আবহাওয়া: ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

“ঘূ‌র্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।”

বৈরী আবহাওয়া: ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
জেলায় ৮৬৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছে ভোলার প্রশাসন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:43 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ঘূ‌র্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার সকালে বিআইডব্লিউটিএর ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ কথা জানান।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় দমকা হাওয়া বইছে; আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। মেঘনা উত্তাল; জোয়ারের পানি বেড়েছে।

শহিদুল ইসলাম বলেন, “ঘূ‌র্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-ব‌রিশাল ও ভোলা-পটুয়াখালীসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।”

এদিকে রেমাল মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন।

আরিফুজ্জামান বলেন, জেলায় ৮৬৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১৩ হাজার ৮৬০ স্বেচ্ছাসেবক ও ৯৮টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

চরের গবাদি পশু মুজিব কিল্লায় ও নিরাপদ স্থানে আনা হচ্ছে। উপকূলের মানুষজনকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। জেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।