১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোয়ালঘরে আগুনে পুড়ল গরু-ছাগল, বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

“মা গরু ও ছাগল বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

গোয়ালঘরে আগুনে পুড়ল গরু-ছাগল, বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 11:05 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু ও তিনটি ছাগল মারা গেছে। এ সময় পশুগুলো বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন এক নারী।

উপজেলার ভেলামারি আনন্দ বাজারে এ ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান।

নিহত কুলসুম বেগম (৬২) মাদারগঞ্জ উপজেলার ভেলামারি আনন্দ বাজারের জাক্কু মণ্ডলের স্ত্রী। 

নিহত কুলসুমের ছেলে ওমর ফারুক বলেন, “সোমবার সন্ধ্যার পর বাবা গোয়াল ঘরে মশা তাড়াতে খড় জ্বালিয়ে ধোঁয়া দেন। রাতে খড় থেকে আগুন ধরে দ্রুত তা পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।

“এ সময় মা গরু ও ছাগল বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান।