১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুয়াশা কাটার পর মানিকগঞ্জের ২ নৌপথে ফেরি চলাচল শুরু

“কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতি এবং নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 11:17 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মানিকগঞ্জের দুই নৌপথের ফেরি চলাচল।

সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর ৫টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাম হোসেন বলেন, “ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতি এবং নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়।

“এ অবস্থায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।”

এ সময় কুয়াশার কারণে ‘এনায়েতপুরী’ ও ‘বাইগার’ নামের দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাম হোসেন বলেন, কুয়াশা কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু আবার শুরু হয়।