২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাবিতে শিক্ষার্থীকে সাপের কামড়, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 04:32 PM

Updated : 27 Sep 2026, 04:49 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে সাপে কামড় দেওয়ার ঘটনায় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুরে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কক্ষ ও হল কার্যালয়ে তালা ঝুলিয়ে পদত্যাগ দাবি করেন।

এছাড়াও বিক্ষোভ থেকে হলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত স্নেক নেট স্থাপন, হলের চারপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার এবং সাপের উপদ্রব ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

হল সংসদের ভিপি আশিকুর রহমান সোহাগ বলেন, “হলের ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ায় পানি জমে থাকে এবং ড্রেন দিয়ে সাপ হলে প্রবেশ করে। এ ছাড়া হলের চারপাশের জঙ্গল পরিষ্কার করতে পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে।”

বিস্তারিত আসছে …