১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পানিয়াবান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর দেলোয়ার হোসেন জানান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

টাঙ্গাইল সদর উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার পানিয়াবান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর দেলোয়ার হোসেন জানান। 

নিহতরা হল- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

স্থানীয় নাজমুল হোসেন নামে এক যুবক বলেন, এক সপ্তাহ আগে তাদের মা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। সকাল থেকেই দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।