১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

“মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে।”

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

তীব্র কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 11:47 PM

Updated : 07 Jan 2023, 11:47 PM

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইড‌ব্লিউটি‌সি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‌্যবস্থাপক মো. আলিম দাঈয়ান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে।”

“সারাদিন রোদের দেখা মিলেনি। সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”

আলিম দাঈয়ান আরও বলেন, পথ হারিয়ে মাঝ নদীতে পরাণ, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মকদুম ও হাসনাহেনা আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।