Published : 19 Jun 2026, 01:26 AM
বরিশাল নগরীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
এ ঘটনায় বাইকের চালকের গুরুতর আহত হওয়ার কথা বলেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।
ঘটনাটি ঘটে বরিশাল নগরীর বান্দরোডে কেডিসি গলির প্রবেশমুখে; বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে।
নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান শুভ। মোটরসাইকেল চালকের নাম মো. আরিফুল ইসলাম। কে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুজনই পটুয়াখালীর লেবুখালী এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে লুৎফর রহমান জানান, মোটরসাইকেলটি কেডিসি থেকে বান্দ সড়কে উঠছিল। এ সময় রূপাতলীগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে মেহেদীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়।