২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘জামায়াতের পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’

অতীতে নির্বাচনে যারা অবৈধকাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানান ইসি আনোয়ারুল।

‘জামায়াতের পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’
চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির দাবি এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতীক নিয়ে জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার-ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে সে সমস্ত কাজ করে যাচ্ছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না।

“সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য কমিশন সদা প্রস্তুত।”

নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অতীতে নির্বাচনে যারা অবৈধকাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার রেজাউল করিম বক্তব্য দেন।