‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিভিন্ন ব্যক্তির আইডি থেকেও এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।
ফেইসবুকে বিভিন্ন ব্যক্তির আইডি থেকেও এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালও আছেন।
বিস্তারিত আসছে..
