Published : 09 Feb 2026, 04:33 PM
মেহেরপুরের গাংনী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার জানান, সোমবার ভোররাতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি টিম চিৎলা ভিত্তি পাট বিজ খামারের মাঠে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন রয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগজিন গাংনী থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।