২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ১৭০০ ইয়াবাসহ ২ ‘মাদক কারবারি’ আটক

মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:41 PM

Updated : 23 Sep 2026, 06:10 PM

কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৭০০ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার দুপুরে রৌমারীর যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান।

আটককরা হলেন- রতনপুর গ্রামের এনামুল হক ও ফারদিন আহম্মেদ।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, “রৌমারী থানার যাদুরচর সায়দাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

“গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি বলেন, “রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্ব সাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”