১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীর পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

“প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 01:26 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। 

ওসি শামসুজ্জামান বলেন, “স্থানীয় লোকজন ভোরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

“ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন থেকে চার দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।