২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে মেয়ের মৃত্যুর ৪ দিন পর মামলা

মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

লক্ষ্মীপুরে এক বিএনপির নেতার ঘরে আগুনে তার আট বছরের মেয়ের মৃত্যুর ঘটনার চার দিন পর মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই বিএনপি নেতা লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন বলে এ থানার ওসি ওয়াহেদ ফারভেজ জানিয়েছেন।

ওসি বলেন, অজ্ঞাতদের আসামি করা হয়েছে মামলায়। ঘটনাটি তদন্ত চলছে।

গত ১৯ ডিসেম্বর মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে আগুন লাগে। এতে তার আট বছরের মেয়ে আয়েশা আক্তার বিনতির মৃত্যু হয়। বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন।

এর মধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ পুড়েছে। ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তিনি ভর্তি রয়েছেন। আর বিথির শরীরের ২ শতাংশ পুড়ে যায়।

আরও পড়ুন-

বিএনপি নেতার বাড়িতে আগুন: 'তালা লাগানোর' প্রমাণ পায়নি পুলিশ