১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বম পাড়াপ্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তিনি রামথাং পাড়ার কারবারী ছিলেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 08:17 PM

Updated : 22 Mar 2023, 08:17 PM

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বম নৃ-গোষ্ঠীর পাড়াপ্রধানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের রামথাং পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান।  

নিহত থমচন বম (৭০) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামথাং পাড়ার বাসিন্দা। তিনি এই পাড়ার কারবারী (পাড়াপ্রধান) ছিলেন।

ওসি আব্দুল মান্নান বলেন, “একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে বলে খবর পায় পুলিশ। সন্ধ্যায় পুলিশ গিয়ে তা উদ্ধার করে নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

“তিনি কখন, কার গুলিতে নিহত হয়েছে জানা যায়নি।”