খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
নিহত অর্পনা ধর (৪০) খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শালবন গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান।
নিহত অর্পনা ধর (৪০) খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম অপু ধর। তারা শালবন এডিসি এলাকার বসবাস করতেন।
পুলিশ জানায়, ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কায় কিসুল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
