কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ ১
“উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নামেন মনসুর আলী। এ সময় প্রবল স্রোতে ডুবে যান তিনি।”
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন একজন।
সোমবার সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে বলে নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।
নিখোঁজ ৪৫ বছর বয়সী মনসুর আলী বেবরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি এলাকায় ধান ব্যবসা করেন।
এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, “উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন মনসুর আলী। এ সময় প্রবল স্রোতে ডুবে যান তিনি।
“স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।”
