১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে গোসলে নেমে কিশোরীর মৃত্যু

নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 08:17 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান।

নিহত অনামিকা দাস (১৩) ওই গ্রামের হাবুল চন্দ্র দাসের মেয়ে।

পুলিশ জানায়, অনামিকা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।