১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

পুরাতন মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 06:17 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।  

বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান। 

নিহত আলী হোসেন (১৫) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা বলেন, বৃষ্টির মধ্যে মাঠে আলী হোসেনসহ কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে আহত হয় সে। পরে তাকে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।