১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 08:52 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ।

নিহতরা হল- একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে দুজন পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির লোকজন দুই বোনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

ওসি আব্দুল মোন্নাফ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।