১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জার্মানিতে ৭ মার্চ ভাষণ বিষয়ে বইয়ের মোড়ক উন্মোচন

লেখক-সংগঠক মমতাজুল ফেরদৌস জোয়ার্দারের লেখা বইটি প্রকাশ করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জার্মানি’।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 01:49 PM

Updated : 11 Mar 2024, 01:49 PM

জার্মানিতে প্রবাসী লেখক-সংগঠক মমতাজুল ফেরদৌস জোয়ার্দারের লেখা ‘অ্যাড্রেস অফ এমান্সিপেশন বাই দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান’ শিরোনামে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ বিষয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফ্রাঙ্কফুর্টের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জার্মানি’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটিতে ২১টি ভাষায় ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণের অনুবাদ রয়েছে। এই ২১টি ভাষা বিশ্বের প্রায় ৫ বিলিয়ন মানুষের মাতৃভাষা এবং ভাষাগুলো ১৬৮টিরও বেশি দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

লেখক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার জানান, নিপীড়িত জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বঙ্গবন্ধু সারা বিশ্বে ঝড় তুলেছিলেন। বিশ্বের সব দেশের মানুষের কাছে মুক্তির এই বারতা পৌঁছে দিতে প্রায় চার বছর ধরে এ বই প্রকাশে কাজ করেছেন তিনি। পরবর্তী সংস্করণে আরও কিছু ভাষার অনুবাদ সংযোজিত হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ এবং সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিহাব।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, হাবিবুল্লা বাবুল, মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, মুক্তিযোদ্ধা আবু তাদের ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নেসার মাহমুদ, কামরুল আহসান সেলিম, জাহেদুল ইসলাম পুলক, নোমান হামিদ, খান লিটন, আতিকুর রহমান সবুজ, কাইয়ুম চৌধুরী, জাকির হোসেন, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, কাজী আসিফ হোসেন দীপ, দেলোয়ার জাহিদ, তোফাজ্জল হোসেন সেন্টু ও আশরাফুল হোসেন টিপু।

মনিব রিজওয়ান ও ফাতেমা রহমান রুমার উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে গান শোনান শিল্পী রিয়েল আনোয়ার, আতিয়ার রহমান সবুজ ও নিম্নী কাদের।