২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল সভাপতির মুক্তি দাবিতে নিউ ইয়র্কে সভা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি চেয়ে  রোববার নিউ ইয়র্কে সমাবেশ করেছে সংঠনটির প্রবাসী নেতা-কর্মীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রদলের ডাকা এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান আতা। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা গিয়াস আহমেদ, সৈয়দ এম রেজা, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য যুবদলের সভাপতি সাদী মিন্টু।

আতাউর করেন, “গ্রেপ্তার-নির্যাতন আর মামলা-গুমের হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না। অধিকন্তু নির্যাতনের মাত্রা যত বাড়বে আন্দোলনের গতিও ত্বরান্বিত হবে।”

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com