মালদ্বীপে ইফতারে দেশের সুখ-শান্তি কামনা
মালদ্বীপে ইফতার পার্টিতে সমবেত হয়ে দেশের সুখ-শান্তি কামনা করেছেন প্রবাসীরা।
মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার দেশটির রাজধানী মালের একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মাদবরের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় ইফতার অনুষ্ঠানে অন্যদের মীর সাইফুল ইসলাম, মো. মাহমুদুর রশিদ বাপ্পী, মো. ফাইজুর রহমান, মো. বাদল খান, মো. সাইফুল শিকদার, একে আজাদ, রনি নন্দী, শাহাজালাল শিকদার , মো. বাদল, এস বাহার উপস্থিত ছিলেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন।পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
