২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হল ‘আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ার পাশাপাশি প্রবাসেও স্বাধীনতাবিরোধীদের দেশবিরোধী কর্মকাণ্ড ঠেকানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে ‘আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:42 AM

Updated : 22 Aug 2022, 12:37 PM

যুক্তরাষ্ট্র আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন কমান্ডার নূর নবী ও খুরশীদ আনোয়ার বাবলু।

এ কমিটির অন্যরা  হলেন- যুগ্ম আহ্বায়ক শরাফ সরকার ও আল আমিন এবং সদস্য ড. আবদুল বাতেন, গোলাম মোস্তফা খান মিরাজ, সন্তোষ কুমার চৌধুরী, আব্দুল মতিন, নিখিল কুমার রায়, মশিয়ুর রহমান জগলু, সফি উল্লা, হুমায়ুন কবির, মনির হোসেন ভূইয়া, মো. নাজমুল হক, মো. জাহিদুল ইসলাম সরদার, ওবায়দুল হক মুসা, হিরো ভূইয়া, মনির হোসেন, নাজমূল হক ও শহীদ ঊল্লাহ।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মহান নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস মুছে ফেলার যে চক্রান্ত সেদিন শুরু হয়েছিল তা আজও বিদ্যমান।

“এইসব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন এবং তাদের শক্ত হাতে প্রতিহত করতে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিটি সদস্য সোচ্চার থাকবেন।”

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com