২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাল্টা আঘাতে’ শরিক প্যারিস প্রবাসীরা

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  নারীদের যৌন নির্যাতনের ঘটনাসহ সারাদেশে নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্যারিস প্রবাসীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাসুম ওয়াহিদ, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 06:38 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

এসব ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ অভিযানে সাড়া দিয়েছেন তারাও।‘পাল্টা আঘাত’ ব্যানারে নারী নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে ছাত্র ইউনিয়ন।

যুব ইউনিয়নের ফ্রান্স শাখার  সভাপতি রমেন্দ্র কুমার চন্দ সেখানে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। বাংলাদেশে যৌন নিপীড়নের প্রতিবাদে প্যারিসে গণস্বাক্ষর সংগ্রহের কথা শুনে অনেক প্রবাসীই  দূর-দূরান্ত থেকে এসে সই করেন।

প্যারিসে বসবাসরত চিত্রকর আব্দুল হামিদ ভূঁইয়া, পুঁথিশিল্পী কাব্য কামরুলও নারী নির্যাতনকারীর বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচিতে সংহতি জানান। অনেক বিদেশি নাগরিকও স্বাক্ষর করে দাবির প্রতি একাত্নতা প্রকাশ করেছেন। ৩১ মে  রাত ৯ টায় এই গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি হয়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com