২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ের প্রচারে রুশনারা

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2015, 07:38 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

পুরনো খবর:

ব্রিটিশ নির্বাচনে বাঙালিরা

বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে দ্বিতীয় মেয়াদে পার্লামেন্ট সদস্য হতে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।

লেবার পার্টির এই প্রার্থী সোমবার সমর্থকদের নিয়ে বাংলা টাউন ও স্পিটালফিল্ডসে ভোট চাইতে যান।

বাঙালি অধ্যুষিত ব্রিকলেনে দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন রুশনারা। লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন তিনি।

ব্রিকলেনে কম্যুনিটি নেতাদের সঙ্গে দেখা করে সবাইকে লেবার পার্টিতে ভোট দেওয়ার আহ্বান জানান রুশনারা।

বক্তব্যের শুরুতেই সদ্য প্রয়াত  ব্রিকলেন মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান ও কম্যুনিটি নেতা আতাউর রহমান চৌধুরীর জন্য শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

লেবার পার্টির নীতি ব্যাখ্যা করে ভোট চান এমপি রুশনারা।

ওই সভায় অন্যদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এবং মসজিদ কমিটির চেয়ারম্যান এম সাজ্জাদ মিয়া বক্তব্য দেন।

বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের সোয়া লাখের মতো বাসিন্দার প্রায় ৩৪ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। প্রায় ৮০ হাজার ভোটারের এই আসন লেবার পার্টির জন্য ‘নিরাপদ’ হিসেবে বিবেচনা করা হয়।

২০১০ সালের নির্বাচনে রুশনারা আলী প্রথম বাঙালি হিসেবে এই আসন থেকে এমপি নির্বাচিত হন।

সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে  প্রায় ১১ হাজার ভোট বেশি পান রুশনারা।

এবার রুশনারা আলী ছাড়াও আরও ১০ জন এই আসনে ভোটের লড়াইয়ে আছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে ম্যাথু স্মিথ, লিবডেম থেকে টিনা লাশমোর, ইউকিপ থেকে পলিন ম্যাককুইন ও গ্রিন পার্টি থেকে এলাস্টারপলসন প্রতিদ্বন্দ্বিতা করছেন।