২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভ

কারাবন্দি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে বিএনপি ও ছাত্রদলের প্রবাসী নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ-সমাবেশ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগও করা হয়। তারা নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিও জানান।

নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে, সেক্রেটারি সাঈদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির মহাসচিব জসীমউদ্দিন, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান ও রুহুল আমিন নাসির, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।

জ্যাকসন হাইটসের এভারেস্ট টেলিকম চেম্বারে যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে পিন্টুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতও করা হয়।

এই সমাবেশে ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতা, সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ রেজা, আনোয়ারুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দি প্রমুখ।

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন কারাভোগের মধ্যে রোববার হৃদরোগে মারা যান বিএনপি নেতা পিন্টু। বিএনপির অভিযোগ, চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।