২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের দাম্মামে একটি সোফা কারখানায় আগুনে চার বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 09:25 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

সোমবার সৌদি আরবের স্থানীয় সময় সকালের দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে।

প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের লোকজন ঘটনাস্থলে যায়।

বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেলেও পুড়ে যাওয়ায় তাদের মরদেহ শনাক্ত করা যায়নি। লাশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা হবে বলে জানান সচিব ইফতেখার।

নিহতরা হলেন, ফেনীর মীর রহমান, কুমিল্লার আবু মুসা, জিয়াউর রহমান ও চাঁদপুরের আবু মোল্লা।

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।