২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ ঘরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার লাশ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য জসীমউদ্দিন খান মিঠু (৩৮) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার বিকালে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় নিজের বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মিঠুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।

১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন অবিবাহিত মিঠু।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান জানান, গত চারদিন ধরে তারা মিঠুর কোনো খোঁজ না পেয়ে ঘনিষ্ঠ কয়েকজন রোববার তার বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান।

“ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরে পুলিশকে জানানো হলে তারা এসে দরজা ভেঙে মিঠুকে বিছানায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

চিকিৎসকরা ধারণা করছেন, ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিঠু।

মিঠুর লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে মহিউদ্দিন জানান। 

মিঠুর মৃত্যুতে শোক জানিয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।