২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে দেশটির একটি সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 01:43 AM

Updated : 19 Aug 2022, 06:02 PM

যুক্তরাজ্যে গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে কাজ করা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন তাকে এই খেতাব দিয়েছে।

হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে সম্প্রতি তিনি ওই পুরস্কার নেন বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন টিউলিপ।

“লেবার নিউকামার অব দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত,” প্রতিক্রিয়া জানিয়ে ফেইসবুকে লিখেছেন তিনি।

প্রতিবছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রাজনীতিকদের পুরস্কৃত করে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। ওয়েস্ট মিনস্টারে গত ১৫ নভেম্বর হয় এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পুনর্নির্বাচিত হন।

লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে স্নাতকোত্তর করেছেন তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ, যিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!

পুরনো খবর:

বিপুল ভোটে জয় টিউলিপের