২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় শুরু হচ্ছে ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন

কানাডাতে ২৪ ঘন্টার প্রথম বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল শুরু হচ্ছে শীঘ্রই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:47 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

উদ্যোক্তারা জানিয়েছেন, ২৪ ঘন্টার ‘অনাবাসী টিভি’তে থাকবে সংবাদ, নাটক, টকশো, সংগীতানুষ্ঠান, স্থানীয় খবরাখবরসহ নানা অনুষ্ঠানমালা। ২৫ ডিসেম্বর থেকে এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।

অনাবাসী টিভির শ্লোগান হচ্ছে- 'শেকড়ের সাথে সংযোগ'।

এই টেলিভেশনটির ব্যাবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন শংকর দে। তিনি জানান, ষ্টুডিও, যন্ত্রপাতি, আনুষাঙ্গিক অন্যান্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া উপস্থাপনা, সংবাদ পাঠক, কারিগরি বিষয়ক অভিজ্ঞদের নিয়োগ প্রক্রিয়ার কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তিনি আরও জানান, জাঁকজমকভাবে অনাবাসী টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অনাবাসী টিভির অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন- পরিচালক (প্রশাসন) স্বপ্না দাস, পরিচালক (বানিজ্য) মিজানুর রহমান, পরিচালক (অর্থ) সংগীতা মুখার্জি, পরিচালক (জনসংযোগ) ফারিয়া শারমিন, পরিচালক (কমিউনিটি) খোশনুর চৌধুরি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরুণা হায়দার, প্রোডাকশন এক্সিকিউটিভ রিজওয়ান রহমান, প্রোডাকশন কো-অর্ডিনেটর শারমিন শর্মি।

উপদেষ্টা হিসেবে রয়েছেন- ফুয়াদ চৌধুরি, ব্যারিস্টার চয়নিকা দত্ত, মির্জা শহীদুর রহমান, রুমানা চৌধুরি, গোপা চৌধুরি ও সৈয়দ শামসুল আলম।

অনাবাসী টিভির সিইও দেশে বিদেশের সম্পাদক নজরুল মিন্টো।

এক বিজ্ঞপ্তিতে উদ্যোক্তারা জানান, চলতি বছরের ৬ জুন মিজান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হাসিখুশি ক্লাবের এক অনুষ্ঠানে দেশে বিদেশের সম্পাদক নজরুল মিন্টো কানাডার প্রথম বাংলা পূর্ণাঙ্গ টিভি চ্যানেল 'অনাবাসী টিভি'র ঘোষণা দেন। ১৯৯১ সালে নজরুল মিন্টো টরন্টোর রজার্স কেবল নেটওয়ার্ক থেকে ‘ভিশন অব বেঙ্গল’ নামে একটি বাংলা অনুষ্ঠান প্রযোজনা শুরু করেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com