২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে সহায়তার অঙ্গীকার নিউ ইয়র্ক আওয়ামী লীগের

দেশকে এগিয়ে নিতে প্রবাস থেকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার করা হলো নিউ ইয়র্ক আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 12:12 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

২০ ডিসেম্বর জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় যুদ্ধাপরাধের বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত জোরদারেও একসঙ্গে কাজ করার কথা বলেছেন দলের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ইমদাদ চৌধুরী।

দেশকে পিছিয়ে দিতে স্বাধীনতা বিরোধীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য করে নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রাখার মধ্য দিয়ে চলমান উন্নয়ন-অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।

তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জিত হবে এবং তার মধ্য দিয়েই বিজয় দিবসের চেতনার বাস্তবায়ন ঘটবে।”

সমাপনী বক্তব্যে সভাপতি নূরনবী বলেন, “একাত্তরের পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে যুক্তরাষ্ট্র ওলামা লীগের সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের শহীদ, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেন। পরে শহীদদের স্মরণে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজয় দিবস উদযাপনী কমিটির আহ্বায়ক মোরশেদা জামান ও সদস্য-সচিব সাইকুল ইসলাম।