২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় হামলার নিন্দা প্রবাসীদের মানববন্ধনে

ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনোর প্রতিবন্ধী সেবাকেন্দ্রে নির্বিচারে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 11:30 AM

Updated : 26 Jul 2022, 12:09 PM

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘বাংলাদেশি-আমেরিকান’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে প্যারিসে সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশে ব্লগার ও বিদেশি হত্যারও নিন্দা জানানো হয়।

বক্তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের প্রতিরোধে ঐক্য গড়ে তুলতে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। হামলায় জড়িত ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি ওঠে।

এসব হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে সবাই মানববন্ধনে অংশ নেন।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন: বাংলাদেশি মসজিদে নিউ ইয়র্ক মেয়র