সিডনিতে ‘দেশি খাও দেশি গাও’
সিডনিতে একদল প্রবাসীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশি খাও দেশি গাও’।
শনিবার ৩১ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালিদের সংগঠন ‘অজ-এশিয়া ইভেন্ট’র আয়োজনে ‘দেশি খাও দেশি গাও’ সংঙ্গীতানুষ্ঠানটি সাজানো হয়েছে শুধুমাত্র প্রবাসী শিল্পীদের নিয়ে।
শহরের ক্রোডন পার্কের ‘দ্য কোরিয়ান সোসাইটি অব সিডনি’তে হতে যাচ্ছে অনুষ্ঠানটি।
এতে সঙ্গীত পরিবেশন করবেন প্রবাসী সংঙ্গীতশিল্পী অমিয়া মতিন, আরফিনা মিতা, রেফাত বিতা, রোকসানা রহমান এবং শুভ্রা মুস্তারিন। তবলায় থাকবেন তাইফ, ড্রাম বাজাবেন রুবেল। সঙ্গীত সমন্বয় ও পরিবেশনায় থাকবে এইট নোটস নামের একটি ব্যান্ড।
এছাড়া সঙ্গে থাকছে দেশি খাবার এবং পিঠার স্টল। উপস্থিতদের জন্য বাংলা সিনেমা চোরাবালি দেখার সুযোগও থাকছে এখানে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক একটি বাঙালি মালিকানাধীন আসবাবপত্র কেম্পানি। এই কোম্পানির কর্নধারদ্বয় বলেন ‘প্রবাসী শিল্পীদেরকে উৎসাহ দেওয়া এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তাছাড়া প্রবাসী শিল্পীরাই অস্ট্রেলিয়ায় বেড়ে উঠতে থাকা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও সংঙ্গীতের ধারায় নিয়ে আসতে পারেন।’
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
