আটলান্টিক সিটিতে ২১ অক্টোবর কনসুলার সেবা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ২১ অক্টোবর কনসুলার সেবা পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
বুধবার ২১ অক্টোবর আটলান্টিক সিটিতে সকাল ১০টা থেকে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’র উদ্যোগে শহরের ‘মিস্টার স্টেক’ রেস্তোরাঁয় প্রবাসীরা কনসুলার সেবা পাবেন।
নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট অফিস বাংলাদেশি প্রবাসীদের জন্য এই সেবা দেবে।
কনসুলার সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা ‘মেশিন রিডেবল পাসপোর্ট’র জন্য আবেদনপত্র জমা, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপত্র সত্যায়ন, ‘পাওয়ার অব অ্যাটর্নি’ সত্যায়ন, ‘নো ভিসা রিকোয়ার্ড’সহ বিভিন্ন ধরনের সেবা নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি সেলিম সুলতান ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ খান প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা নেওয়ার আহবান জানিয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
