দেশে দেশে প্রবাসীদের ঈদ
বৃহস্পতিবার প্রবাসী বাঙালিরা ঈদ করেছেন পর্তুগাল, কানাডা, ফিনল্যান্ড ও ফিলিপাইনে।
পর্তুগাল
রাজধানী লিসবনে সকাল সাড়ে ৮টায় মার্তিম মনিজ পার্কে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ।
ঈদুল আযহার নামাজে পর্তুগালে অবস্তিত বাংলাদেশ দুতাবাসের কনসুলার মোহাম্মেদ খালেদসহ দূতাবাসের অনেক সদস্য এখানে ঈদের নামাজ পড়েন।
এছাড়ায় এই জামাতে অংশ নেন প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
কানাডা
বায়তুল আমান মসজিদের উদ্যোগে ইভারভিলে পার্ক ওয়াল্টার স্টুয়ার্টে খোলা মাঠে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। কানাডায় ঈদের দিন সরকারী ছুটি না থাকায় নামাজ পড়ে অনেককেই কাজে ছুটতে হয়।
মূলত আগামী শনিবার এবং রবিবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ প্রবাসীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ফিনল্যান্ড
নামাজ শেষে এক অপরের সঙ্গে কোলাকুলি করেন আর দোয়া ও মোনাজাতে নিজেদের এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ফিলিপাইন
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ ফিলিপাইনে বসবাসরত সকল মুসলিমানদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
(এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন পর্তুগাল থেকে মো. নুরুল্লাহ, কানাডা থেকে মাহমুদুল হাসান রুবেল, ফিনল্যান্ড থেকে মাইনুল ইসলাম এবং ফিলিপাইন থেকে আহমদ তামিম।)
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
