২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় নির্বাচন ও প্রবাসীদের ভূমিকা নিয়ে সেমিনার

দেশটির নির্বাচনী প্রক্রিয়া ও মূলধারার রাজনীতি বিষয়ক সচেতনতা বাড়াতে একদল প্রবাসী আয়োজন করছে একটি সেমিনার। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 04:26 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

কানাডার মূলধারার রাজনীতি এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহন বাড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব কানাডা। ২৬ সেপ্টেম্বর শনিবার ড্যানফোর্থের অ্যাকসেসপয়েন্ট কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, মূলধারার রাজনীতি এবং নির্বাচন নিয়ে টরন্টোর প্রবাসী বাঙালিদের প্রথম আয়োজন এটি।  

‘কানাডার নির্বাচন এবং বাংলাদেশি কমিউনিটির ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে ‘ইলেকশন কানাডা’র প্রতিনিধি হিসেবে রিটার্নিং অফিসার জেস পলিন মূল বক্তব্য উপস্থাপন করবেন।এছাড়াও বিশেষজ্ঞ আলোচক হিসেবে ‘সেটেলমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস’র সাবেক নির্বাহী পরিচালক, কানাডা সরকারের সম্মানজনক সিটিজেনশিপ অ্যাওয়ার্ড বিজয়ী ড. কাজী সদরুল হক, জর্জ ব্রাউন কলেজের ইংরেজির অধ্যাপক ড. সুজিত দত্ত, বেসরকারি সংস্থা অ্যাকসেসপয়েন্টের উর্ধ্বতন কর্মকর্তা ড. আলমগীর, টরন্টো স্টারের  প্রতিবেদক তামারা খন্দকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।এতে সভাপতিত্ব করবেন অ্যালামনাই প্রেসিডেন্ট এবং সাংবাদিক শওগাত আলী সাগর।

 

৩০৭৯ ডেনফোর্থ এভিনিউর অ্যাকসেসপয়েন্ট মিলনায়তনে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই আলোচনা কমিউনিটির সকলের জন্য উন্মুক্ত। আসন সংখ্যা সীমিত থাকায়  অংশগ্রহণে আগ্রহীদের cuaac2010@gmail.com এই ইমেইলে নিবন্ধন করে আসন সংরক্ষণ করতে হবে।

রোববার সন্ধ্যায় ড্যানফোর্থের রেডহট তন্দুরিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় ‘সিইউএএসি সিভিক এনগেজমেন্ট ইনিশিয়েটিভ’ প্রোগ্রামের অনুমোদন এবং কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। সংগঠনের সভাপতি শওগাত আলী সাগরের সভাপতিত্বে এই সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এলামনাইর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া,বাহাউদ্দিন বাহার, তাপস ভট্টাচার্য, মিনারা বেগম,সমর পাল, সুধান রয়,শফিউদ্দিন আহমেদ, অনুপ সেনগুপ্ত, সৈয়দা সেলিনা সারোয়ার, এ এম এম তোহা,নাজমুল মুন্সী,খোরশেদ আলম, কামরুল আলম চৌধুরী, কানিজ ফাতেমা,গিয়াস উদ্দিন আহমেদ, তারেক কামাল প্রমুখ।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

কানাডার জাতীয় নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী খালিছ আহমেদ